শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় Afghanistan, Niger ও Mali বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ উদযাপন করছে।
অন্যদিকে চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ৩০টি রোজা পূর্ণ করে শুক্রবার ঈদ পালন করবে। এসব দেশের মধ্যে রয়েছে Saudi Arabia, United Arab Emirates, Qatar, Kuwait, Turkey ও Iraqসহ আরও কয়েকটি দেশ।
এছাড়া আফ্রিকার বিভিন্ন দেশ যেমন Sudan, Somalia, Nigeria ও Senegal-ও শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। একই দিনে ঈদ পালন করবে Australia ও Maldives।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী Turkey ও Australia আগেই শুক্রবারকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছে। অন্যদিকে Singapore জানিয়েছে, সেখানে শনিবার ঈদ উদযাপন করা হবে।
এদিকে Bangladeshসহ India, Pakistan এবং আরও কয়েকটি দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দিন নির্ধারণ করা হবে। ফলে এসব দেশে শুক্রবার বা শনিবার ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।


.












