কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের পুলিশ সদরদপ্তর ও স্যাটেলাইট কেন্দ্র লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার দাবি, ২৪ ঘণ্টায় আহত শতাধিক

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১৫, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলের গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। রোববার সকালে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানি সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের বিশেষ পুলিশ ইউনিটের সদর দপ্তর Lahav 433 Headquarters এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র Jilat Satellite Communication Center। শক্তিশালী ড্রোন ব্যবহার করে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করা হয়।

তবে হামলায় লক্ষ্যবস্তু স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতি কিংবা সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলে আহতের সংখ্যা বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে The Times of Israel জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৮ জন আহত ব্যক্তিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অনেকেই ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র কিংবা লেবানন সীমান্ত থেকে ছোড়া রকেটের আঘাতে আহত হয়েছেন। এছাড়া নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়ির মধ্যেও কিছু মানুষ আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রোববার সকাল পর্যন্ত সংঘাত-সংক্রান্ত ঘটনায় মোট ৩ হাজার ১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৮১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

.