রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আজ শনিবার (১৪ মার্চ) ফের সিটিস্ক্যান করানো হবে।
হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার গণমাধ্যমকে জানিয়েছেন, মির্জা আব্বাসের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়নি। তবে ইনফেকশন হয়েছে। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও তাকে বিদেশে নেওয়া যাবে কি না তা নির্ভর করবে শারীরিক অবস্থার ওপর।
ডা. তালুকদ্দার জানিয়েছেন, মির্জা আব্বাসকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। চিকিৎসকরা দেশবাসীর কাছে তার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।












