কুমিল্লাশুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রামপালের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ১৪ নিহতের জানাজা-দাফন সম্পন্ন, শোকের ছায়া স্বজনদের মাঝে

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১৩, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ:
বাগেরহাটের রামপালে বিয়ের যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে নৌবাহিনীর স্টাফবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩ জনই একই পরিবারের স্বজন বলে জানা গেছে।

শুক্রবার দুপুরে মংলা উপজেলা পরিষদ মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে বরপক্ষের নিহত নয়জনকে দাফন করা হয়। অন্যদিকে নিহত কনে মিতু আক্তার ও তার পরিবারের চার সদস্যের জানাজা শেষে তাদের কয়রা উপজেলার নকশা গ্রামে দাফন করা হয়েছে। দুর্ঘটনায় নিহত মাইক্রোবাস চালক নাঈমের দাফন সম্পন্ন হয় রামপালে।

গত বৃহস্পতিবার বিকেলে খুলনা-মংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফবাসের সঙ্গে বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভয়াবহ হতাহতের ঘটনা ঘটে। নিহত সবাই মাইক্রোবাসের আরোহী ছিলেন।

এ ঘটনায় মাইক্রোবাসে থাকা একমাত্র জীবিত ব্যক্তি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজন হারানোর বেদনায় এখনো শোকাহত পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

.