কুমিল্লাবুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের জন্য কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ১১, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে Qatar–এ আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরাতে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে Qatar Airways। আগামী ১৩ মার্চ ও ১৫ মার্চ Dhaka–গামী এই বিশেষ ফ্লাইট দুটি পরিচালিত হবে।

বুধবার (১১ মার্চ) কাতারে অবস্থিত Embassy of Bangladesh in Qatar এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আটকে পড়া বাংলাদেশি যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত দেশে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দূতাবাস জানিয়েছে, এ বিষয়ে কাতার সরকারের পাশাপাশি কাতার এয়ারওয়েজের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। নির্ধারিত দুইটি ফ্লাইটই সকাল ১০টায় ছেড়ে যাবে।

বিশেষ ফ্লাইটে ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি পরিবার, বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী যাত্রীরা সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন। ফলে এ ক্ষেত্রে দূতাবাসের পূর্বে প্রকাশিত গুগল ফর্ম পূরণের প্রয়োজন নেই।

তবে জরুরি ভিত্তিতে ভ্রমণেচ্ছু যাত্রীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করার জন্য দূতাবাস থেকে অনুরোধ জানানো হয়েছে, যাতে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফেরার ব্যবস্থা করা যায়।

.