লেবানন থেকে নিক্ষেপণাস্ত্র ছোড়ার পর মধ্য ইসরায়েলের একটি এলাকায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া প্রজেক্টাইলের আঘাতে ক্ষয়ক্ষতির আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।
হামলার ঘটনায় ত্রিশোর্ধ্ব দুজনকে সামান্য আঘাত নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঠিক কোন স্থানে আঘাত হেনেছে বা আরও কেউ আহত হয়েছেন কি না—সে বিষয়ে এখনো বিস্তারিত নিশ্চিত করা হয়নি।
এদিকে পৃথক এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়েছে এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


.












