কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই সেনাসদস্য

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৯, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনাসদস্যের মৃত্যু হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনকালে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এতে সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হন। তবে দুর্ঘটনাটি কোথায় ঘটেছে বা হেলিকপ্টারটির ধরন কী—এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে। দেশটির অভিযোগ, আঞ্চলিক পরিস্থিতিতে তাদের অযাচিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

জাতিসংঘে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারখ জেনেভায় সাংবাদিকদের বলেন, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক হামলায় অংশ নেওয়ার পরিকল্পনা আমিরাতের নেই। তিনি জানান, আমিরাত তার ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলার সুযোগও দেবে না এবং এ ধরনের কোনো সংঘাতে জড়ানোর ইচ্ছাও তাদের নেই।