কুমিল্লামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে বাস–মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৩ তরুণের

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৯, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এতে আরও কয়েকজন যাত্রী আহত হন।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার পেলাগাজী দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলে থাকা তিনজনই ঘটনাস্থলে মারা যান।

নিহতরা হলেন নয়ন উরাং, উত্তম উরাং ও তপু কর্মকার। তাদের সবার বাড়ি ফটিকছড়ি উপজেলার হাজারীখীল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা তিনজন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা থেকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় একটি বৌভাত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।