রাজধানীর Mirpur-2 এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে Bangladesh Fire Service and Civil Defence–এর চারটি ইউনিট।
সোমবার (৯ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা Anwarul Islam Dolon জানান, ১১ তলা ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে দুপুর ১টা ৫২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
তিনি বলেন, আগুন লাগার পর ভবনের ছাদে কয়েকজন আটকা পড়েন। এর মধ্যে চারজনকে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। এখনো ৫ থেকে ৬ জন ছাদে অবস্থান করছেন। তাদের নিরাপদে নামিয়ে আনতে ফায়ার সার্ভিসের টার্নটেবল ল্যাডার (টিটিএল) ব্যবহার করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বর্তমানে আগুনের তীব্রতা অনেকটাই কমে এসেছে। আগুনের শিখা আর দেখা যাচ্ছে না, তবে ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আটকে পড়াদের দ্রুত উদ্ধার এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।












