কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তাঁত শিল্পের পুনরুজ্জীবনে আন্তর্জাতিক বাজারে বিস্তারের পরিকল্পনা: পাটমন্ত্রী

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৮, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থানে নেওয়ার মাধ্যমে শিল্পখাতকে পুনরুজ্জীবিত করার আশাবাদ ব্যক্ত করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (৮ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত তাঁতশিল্প প্রদর্শনী ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে মন্ত্রী জানান, দেশের তাঁত শিল্প বর্তমানে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই খাতকে টিকিয়ে রাখতে সরকার নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছে।

তিনি বলেন, সরকারের ‘এক গ্রাম এক পণ্য’ নীতির আলোকে গ্রামীণ পর্যায়ে তাঁত শিল্পকে নতুনভাবে সংগঠিত ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয় উৎপাদন বাড়ানোর পাশাপাশি তাঁতিদের কর্মসংস্থানও নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে টেক্সটাইল শিল্পকে ঘিরে নানা সহায়ক শিল্প গড়ে উঠেছে। বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় এখনো বস্ত্র খাত অন্যতম গুরুত্বপূর্ণ ও কার্যকর শিল্প হিসেবে ভূমিকা রাখছে।

তাঁত শিল্পের ঐতিহ্য ধরে রাখতে পণ্যের মূল্য ও মর্যাদা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিশেষ করে জামদানি পণ্যের যথাযথ মূল্য নিশ্চিত করা প্রয়োজন। তার মতে, যদি জামদানি সাধারণ পণ্যের মতো সহজলভ্য হয়ে যায়, তবে হস্তচালিত তাঁত শিল্পের স্বকীয়তা ও কারিগরদের মূল্যায়ন ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ কারণে ঐতিহ্যবাহী এই পণ্যকে যথাযথ মর্যাদা ও মান বজায় রেখে ক্রেতাদের সামনে উপস্থাপনের ওপর গুরুত্ব দেন তিনি।

.