আকাশ আল মামুন, কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পবিত্র রমাদান উপলক্ষে কোরান এন্ড কালচারাল স্টাডি ক্লাব (কিউসিএসসি) -এর উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ম. আব্দুর রহমান।
প্রথম স্থান অর্জন করা মো. আব্দুর হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২৪২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সূরা হুদ এর ৪২ নাম্বার আয়াত তেলাওয়াত করেন।
বুধবার (৪ মার্চ) বিকাল সারে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের অডিটোরিয়ামে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী রিফাতুল ইসলাম বলেন, “পবিত্র রমাদান মাস আত্মশুদ্ধি ও আত্মউন্নয়নের মাস। এই মাসের তাৎপর্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা ও ইসলামিক সংস্কৃতির চর্চা বৃদ্ধি করতেই আমাদের এ আয়োজন। আমরা আশা করি, এ আয়োজন ক্যাম্পাসে একটি আধ্যাত্মিক ও সৃজনশীল পরিবেশ তৈরি হবে।”
ইন্টারডিপার্টমেন্ট কুরআন রিসাইটেশন কনটেস্ট – ২০২৬ ছেলেদের জন্য কোরান তিলাওয়াত এবং মেয়েদের জন্য ক্যালিগ্রাফি কনটেস্টের আয়োজন করা হয়েছে।


.












