কুমিল্লামঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইরানের জনবহুল এলাকায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৫, আহত অন্তত ২৫

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৩, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পশ্চিম ইরানের একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরা’র। 

বলা হয়েছে, হামলাটি হয়েছে হামাদান শহরে। এতে নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত ২৫ জন। হামলাটি জনবহুল এলাকা দেখে চালানো হয়েছে এবং হতাহত সবাই বেসামরিক নাগরিক।

সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র ও অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষা পাঠাবে ফ্রান্স

সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটি ড্রোনের লক্ষ্যবস্তু হওয়ার পর দেশটিতে অ্যান্টি-মিসাইল ও অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা নিয়েছে ফ্রান্স। এমন তথ্য জানিয়েছে সাইপ্রাসের আধা-সরকারি সংবাদ সংস্থা সাইপ্রাস নিউজ এজেন্সি (সিএনএ)।

প্রতিবেদনে বলা হয়েছে, লিমাসোল শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আক্রোটিরি ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলার পর নিরাপত্তা জোরদারে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

লেবাননে আরও নতুন এলাকা নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য, ‘নেতানিয়াহু ও আমি সেনাবাহিনীকে লেবাননে আরও নিয়ন্ত্রণমূলক এলাকা অগ্রসর হয়ে দখল করার অনুমোদন দিয়েছি, যাতে ইসরায়েলি সীমান্তবর্তী বসতিগুলোতে গুলি ছোড়া ঠেকানো যায়।’

facebook sharing button

সরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত তেহরানের হাসপাতাল

ইসরায়েলি বাহিনীর হামলায় যেমন জনবহুল এলাকা ধ্বংস হচ্ছে। তেমনি হামলা চালানো হচ্ছে গুরুত্বপূর্ণ অন্যান্য স্থাপনাতেও। এবার এক হাসপাতাল মিসাইল হামলার শিকার হবার ছবি সামনে এলো।

ছবিতে দেখা যাচ্ছে, তেহরানের মোতাহারি হাসপাতালের ভেতর লণ্ডভণ্ড। আক্রান্ত হাসপাতালটির আইসিইউ-ও।