কুমিল্লাসোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নি/হ/ত, দাবি আফগানিস্তানের

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে, গত বুধবার তারা ডুরান্ড লাইন (আফগান–পাকিস্তান সীমান্ত) বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ওই হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন, খবর জানিয়েছে আফগান টাইমস।

তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া ওই অভিযান টানা চার ঘণ্টা চলেছে। অভিযানে পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি এবং ২টি ঘাঁটি দখল করা হয়, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। এছাড়া একটি পাকিস্তানি ট্যাংক ধ্বংস ও একটি সামরিক যান তালেবানের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

তালেবানের দাবি অনুযায়ী, এই লড়াইয়ে ৮ তালেবান যোদ্ধা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে হতাহতের এই সংখ্যার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এ হামলা আফগান–পাকিস্তান সীমান্তে গত ২১ ও ২২ ফেব্রুয়ারি পাকিস্তানি বিমান হামলার জেরেই সংঘটিত হয়। আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, পাকিস্তানের ওই বিমান হামলায় নানগারহার প্রদেশে অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।