কুমিল্লাসোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১০ মার্চ বগুড়ায় প্রধানমন্ত্রীর সফর, শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আগামী ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি হবে তাঁর প্রথম বগুড়া সফর।

শুক্রবার জুমার নামাজের আগে শিবগঞ্জের মহাস্থানগড়ে শাহ সুলতান বলখী (রহ.)-এর মাজার প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, নির্ধারিত দিনেই প্রধানমন্ত্রী বগুড়ায় এসে কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রাথমিকভাবে বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে। সম্ভাব্য উপকারভোগী পরিবার চিহ্নিত করতে ইতোমধ্যে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পৃথক কমিটি গঠন করা হয়েছে; একইভাবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও কমিটি কাজ করছে।

পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত প্রতিটি পরিবার মাসে আড়াই হাজার টাকা আর্থিক সহায়তা পাবে। দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের নারীদের অগ্রাধিকার দিয়ে একজন নারীকে কার্ডধারী হিসেবে নিবন্ধিত করা হবে। চার মাস পরীক্ষামূলকভাবে চালুর পর ধাপে ধাপে দেশের অন্যান্য উপজেলায় কর্মসূচি সম্প্রসারণের উদ্যোগ রয়েছে।