কুমিল্লারবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাইবান্ধার ফুলছড়িতে তিন বিএনপি নেতা বহিষ্কার

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

দলীয় নীতিমালা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় তিন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ফুলছড়ি উপজেলা বিএনপির দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষর রয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন—উদাখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রশিদ সরকার মধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম এবং এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সফিউল্লাহ।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।