কুমিল্লাবৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আল-আকসা মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

অধিকৃত পূর্ব জেরুজালেমের মসজিদ প্রাঙ্গণ থেকে আল-আকসা মসজিদের ইমাম শেখ মুহাম্মদ আলী আল-আব্বাসিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি  পুলিশ।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার সূত্রের বরাত দিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়েছে, কোনও কারণ ছাড়াই সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আল-আকসা মসজিদের আঙিনার ভেতর থেকে শেখ আল-আব্বাসিকে আটক করে ইসরায়েলি বাহিনী।

বৃদ্ধের দেহে ছিল ৩ পুরুষাঙ্গ, নিজেও জানতেন না
আল-আকসা মসজিদে ইসরাইলি তৎপরতা বৃদ্ধির বর্ণনা দিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা। যার মধ্যে রয়েছে ইমাম ও প্রচারকদের ওপর বিধিনিষেধ বৃদ্ধি, মুসল্লিদের প্রবেশের ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং কড়া পুলিশি সুরক্ষার মধ্যে বসতি স্থাপনকারীদের পরিদর্শন বৃদ্ধি।
 
প্রতিবেদন অনুসারে, জেরুজালেমের পুরাতন শহর এবং আল-আকসা প্রাঙ্গণের আশপাশে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে, ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় কর্মীদের লক্ষ্য করে গ্রেপ্তার এবং নির্বাসনের আদেশের খবরও পাওয়া গেছে।
 
শেখ আল-আব্বাসির আটকের পরিস্থিতি সম্পর্কে ইসরাইলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো বিবৃতি জারি করেনি।