সংসদ সদস্যদের শপথের পর আজ বাংলাদেশে নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের নতুন মন্ত্রিপরিষদ।
বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী মিলিয়ে যারা শপথ নেবেন তাদের কাছে ইতিমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানাে শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।
বাংলাদেশে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর বেতন ভাতা কেমন?
বেতনের বাইরে তারা আর কী কী সুযোগ সুবিধা পান?
দ্য প্রাইম মিনিস্টার’স (রেমুনারেশেন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬ অনুযায়ী, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ ১৫ হাজার টাকা।
এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা, দৈনিক ভাতা পান তিন হাজার টাকা।
প্রধানমন্ত্রী একটি সরকারি বাসভবন পান। ওই বাসভবনের সজ্জা ও রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহন করে সরকার।












