কুমিল্লামঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার লালমাইয়ে রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।


রোববার ১৫ ফেব্রুয়ারী সকাল ৭:৩০ মিনিটে উপজেলার বাগমারা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো.মহিন উদ্দিন (৩২)। তিনি পার্শ্ববর্তী বরুড়া উপজেলার শিল মুড়ি ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহিন উদ্দিন বাগমারা রেলগেট এলাকায় রেল লাইনের একেবারে কিনারে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন।
এ সময় একটি দ্রুতগামী ট্রেন চলে আসলেও ফোনে মগ্ন থাকায় তিনি তা টের পাননি। মুহূর্তের মধ্যেই ট্রেনের ধাক্কায় তিনি লাইনের উপর ছিটকে পড়েন এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।


রেলওয়ে পুলিশ জানাই, অসতর্কতার কারণেই এই পানিহানি ঘটেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে