কুমিল্লারবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আদর্শ সদরে দুই লাখ পেরোল ধানের শীষ, প্রতিদ্বন্দ্বী পিছিয়ে প্রায় ৮২ হাজার ভোটে

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

নাইদুল হোসাইন ইমন

কুমিল্লা–৬ (আদর্শ সদর) আসনে ফলাফলের চিত্র বলছে, এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত ব্যবধান হয়েছে স্পষ্ট। মোট ৬ লাখ ৪৪ হাজার ৭৭৭ জন ভোটারের এই আসনে ১৯৭টি কেন্দ্রের সব ফল প্রকাশ হয়েছে।


মোট ৩ লাখ ৪০ হাজার ৭০৬ জন ভোটার ভোট দেন। এর মধ্যে বৈধ ভোট ৩ লাখ ৩১ হাজার ৬১৪টি এবং বাতিল ভোট ৯ হাজার ৯২টি। ভোটের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ৮৪ শতাংশ।


ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মনিরুল হক চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ১ হাজার ৭০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৫১ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৫৫ ভোট।


অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৬৪৮ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ হারুনুর রশিদ হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪৭৬ ভোট। বাংলাদেশ মুসলিম লীগ–বিএমএল মনোনীত মোঃ ইয়াছিন হাত (পাঞ্জা) প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫৯৭ ভোট। এছাড়া জেএসডির ওবায়দুল কবির মোহন তারা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫৩ ভোট, বাসদের কামরউন্নাহার সাথী ৫১৫ ভোট, গণতন্ত্রিক পরিষদের মোবারক হোসেন ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২১৫ ভোট এবং মুক্তিজোটের মোঃ আমির হোসেন ফরায়েজী ছড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ১৫৩ ভোট।
সংখ্যা বিশ্লেষণে দেখা যাচ্ছে, মোট বৈধ ভোটের বড় অংশই গেছে শীর্ষ দুই প্রার্থীর ঝুলিতে। আদর্শ সদরে তাই এবারের ফল ব্যবধানের কারণেই বেশি আলোচনায় থাকবে।