কুমিল্লারবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানকে অভিনন্দন জানাল বিজিএমইএ

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পাওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার (তারেক রহমান) অনন্য ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের অধিক আসনে যে অভূতপূর্ব ও ভূমিধস বিজয় অর্জন করেছে, সেজন্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে আপনাকে এবং আপনার দলের সব স্তরের নেতাকর্মীদের জানাই আন্তরিক প্রাণঢালা অভিনন্দন।

বিজিএমইএর সভাপতি বলেন, দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ দেশের আপামর জনতা যে গণরায়ের প্রতিফলন ঘটিয়েছে, তা জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। আপনার এই বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বমঞ্চে একটি সম্মানজনক ও শক্তিশালী অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

মাহমুদ হাসান খান জানান, বাংলাদেশের অর্থনীতির মূল প্রাণশক্তি, তৈরি পোশাক শিল্প বর্তমানে এক অনন্য ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এলডিসি উত্তরণ-পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, শিল্পে নিরবচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ববাজারে বাংলাদেশের আধিপত্য সুসংহত রাখতে আপনার সরকারের দূরদর্শী নীতিগত সহায়তা ও ব্যবসা-বান্ধব দৃষ্টিভঙ্গি আমাদের জন্য এক পরম অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বের পূর্ণ সমর্থন পেলে ২০৩০ সালের মধ্যে পোশাক রপ্তানিকে একশ বিলিয়ন ডলারে উন্নীত করার আমাদের যে জাতীয় স্বপ্ন, তা বাস্তবে রূপদান করা সম্ভব হবে। আপনার দিকনির্দেশনায় ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের এক অদম্য প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। বিশেষ করে বিজিএমইএ পরিবারের যেসব সুযোগ্য সদস্য বিপুল জনসমর্থন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জাতীয় সংসদে তাদের সক্রিয় অংশগ্রহণ দেশের পোশাক শিল্পের সংকট নিরসন এবং সামগ্রিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি।