বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেসিডেন্ট চিকিৎসক হলে তালা ভেঙে বেশ কয়েকটি কক্ষ দখলের চেষ্টা ও লুটপাটের অভিযোগ উঠেচে বিএনপিপন্থী চিকিৎসকদের বিরুদ্ধে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ‘এ ব্লক’ ভবনে এ ঘটনা ঘটে। এসময় বহিরাগত অন্তত ২০ জন চিকিৎসকের নেতৃত্বে ভবনের ৫ম তলার অন্তত ৬টি কক্ষে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ওই কক্ষগুলোতে জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) সংশ্লিষ্টরা থাকেন। অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসানের নেতৃত্বে এ হামলা হয়। তবে তিনি এই বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক নন।












