কুমিল্লারবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানকে ভুটানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নির্বাচনে বড় জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

জাতীয় নির্বাচনে বড় জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের প্রায় দেড় বছর পর গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে দুই শতাধিক আসনে জয় নিশ্চিত করেছে দেশের সর্ববৃহৎ দল বিএনপি।

বিএনপির এই জয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান দলটির নেতাকে অভিনন্দন জানিয়েছেন। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় জনাব তারেক রহমান ও বিএনপিকে আমার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন।’

শেরিং তোবগে আরও বলেন, ‘নির্বাচনে বিপুল জনসমর্থন তারেক রহমানের নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।’ এই বিজয় বাংলাদেশে শান্তি ও অগ্রগতির এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বার্তায় ভুটান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে নতুন নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন ভুটানের প্রধানমন্ত্রী।