কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত ঠান্ডু মন্ডলকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। আহতের স্বজনরা জানান, ঠান্ডু ঝিনাইদহ-৪ আসনের বামনাইল গ্রামে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বাড়ি ফিরছিলেন। পথে প্রতিপক্ষরা তার উপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার বলেন, ঠান্ডু মন্ডলের পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। তবে তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ঠান্ডু মন্ডলকে কুপিয়ে যখম করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে দোষীদের আইনের আওতায় আনা হবে।