কুমিল্লামঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি নাইমা হায়দার

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য তিনি গত ৫ ফেব্রুয়ারি পদত্যাগপত্র রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠান। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী আন্দোলনের দাবির মুখে হাইকোর্টের ১২ বিচারপতিকে বিচারিক কার্যক্রম থেকে সরিয়ে দেয়া হয়। তাদের মধ্যে একজন নাইমা হায়দার।

সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর মেয়ে বিচারপতি নাইমা হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেও এলএলএম এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এ ছাড়া তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলি, লন্ডন বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেন।