কুমিল্লাসোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের কার্ড বিতরণ করতে গিয়ে প্রাণ গেল একই পরিবারের ৩ জনের

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিয়ের কার্ড বিতরণ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজনই ঘটনাস্থলে মারা যান।

স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

নিহতরা হলেন ভগবত বিশ্বকর্মা (৫৫), তার ছেলে শিবম বিশ্বকর্মা এবং নারী আত্মীয় শীতল বিশ্বকর্মা।

পুলিশ জানায়, রেওয়া জেলার বাসিন্দা ভগবতের বড় ছেলের বিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই উপলক্ষে তিনি পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়স্বজনদের বাড়িতে নিমন্ত্রণপত্র বিতরণ করছিলেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা বিজয় সিং জানান, এক আত্মীয়ের বাড়িতে কার্ড দিয়ে অন্য এক আত্মীয়ের বাড়ির উদ্দেশে যাওয়ার সময় রেওয়া-প্রয়াগরাজ মহাসড়কের কোস্তা গ্রামের কাছে দ্রুতগতির একটি বিলাসবহুল অডি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রয়াগরাজ দিক থেকে আসা গাড়িটি ধাক্কা দেয়ার পর সড়কের ডিভাইডারে গিয়ে আঘাত করে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই ঘটনাস্থলে মারা যান এবং মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পরপরই গাড়িচালককে আটক করেছে পুলিশ। চালক মদ্যপ ছিলেন কি না এবং দুর্ঘটনার সময় গাড়ির গতি কত ছিল—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।