কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে জামায়াত আমিরের বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন নারীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে মহিলা দল ও সচেতন নারীরা জামতৈল মডেল প্রাইমারি স্কুল থেকে ঝাড়ু মিছিল নিয়ে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ করেন।

মিছিলে অংশ নেওয়া নারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। এ সময় তারা কর্মজীবী নারীদের সম্মান ও অধিকার রক্ষার দাবি জানান। নারীদের ঝাড়ু মিছিলে একাত্মতা প্রকাশ করে বিএনপি ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মিছিলে অংশ নেওয়া নারীরা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি কর্মজীবী নারীদের বিষয়ে অবমাননাকর বক্তব্য দেন। এতে নারীদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া এক নারীরা বলেন, আমরা নারীরা মায়ের জাত, পরিবারে স্বামী সন্তানকে ভালো রাখতে কর্ম করতে হয়। জামায়াতে আমিরের বক্তব্য আমাদের মর্মাহত করেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি সেইসঙ্গে তার শাস্তির দাবি করছি।

মিছিলে আসা এক নারী শিক্ষার্থী জানান, আমরা পড়াশোনা করে নিজেরা প্রতিষ্ঠিত হয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই। আমাদের নিয়ে জামায়াত ইসলামি দলের আমিরের অশালীন মন্তব্য করেছেন এর নিন্দা জানাই।