নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে টানা তিন দিন দুই ঘণ্টা করে কর্মবিরতির পর বৃহস্পতিবার চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন সরকারি চাকরিজীবীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার শহীদ মিনার থেকে মিছিল বের করবেন তারা।
আন্দোলনকারীরা বলছেন, সময় বাড়িয়ে আজ ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশে সব সরকারি, আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত অফিসে এ কর্মসূচি পালন করা হয়েছে।
আগামীকাল আমরা বড় জমায়েত করব।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী সাংবাদিকদের বলেন, আমরা ধারাবাহিক শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু সরকার আমাদের কথা কর্ণপাত করেনি। আমরা এখন কঠোর হতে বাধ্য হচ্ছি।
আগামীকাল পে স্কেল বাস্তবায়নের দাবিতে লাখো কর্মচারী উপস্থিত হবেন বলেও আশা প্রকাশ করেন এই নেতা।












