একটি দল ৭১ মেনে নিতে পারেনি উল্লেখ করে তারা সকাল-বিকাল বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনে ভোট কারচুপিরও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোতালেব প্লাজায় এক মতবিনিময় সভায় বিএনপির ঢাকা-৮ আসনের এ প্রার্থী এসব কথা বলেন।
বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ড. ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত ও তাদের বাচ্চারা এনসিপি- এ কথা ইউনূস সাহেব নিজ মুখে স্বীকার করেছেন। আর তাই ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত আর এনসিপি।
তিনি আরও বলেন, জনগণের ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা। কিছুকিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে বলেও অভিযোগ মির্জা আব্বাসের।
এ সময় মির্জা আব্বাস আরও অভিযোগ করেন, একটি বিশেষ দলকে ক্ষমতায় নেয়ার জন্য চেষ্টা চলছে, যদি না পারে তাহলে নির্বাচন বানচাল করবে
ভোট মকারচুপির শঙ্কার কথকা জানিয়ে তিনি আরও বলেন, ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে একটি পক্ষ। আমি মারাত্মকভাবে ভোট কারচুপির শঙ্কা দেখছি। বিএনপি হলো একটি জাতীয়তাবাদী দল, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এইটা তারা মানতে পারছে না।
তিনি হুঁশিয়ার করে বলেন, এ দেশের মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। মিথ্যা আর ষড়যন্ত্র করে লাভ নেই। আমরা তা মেনে নেবো না। ভোটের ফলাফল নিয়েই আমরা ঘরে ফিরবো
তিনি নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান জানান।
এ সময় বিরোধীপক্ষের প্রতি অভিএযাগ জানিয়ে তিনি আরও বলেন, ওরা চাচ্ছে আমি কোথাও না কোথাও একটা গণ্ডগোল করি। কিন্তু আমি তা করবো না। নির্বাচনের আগে আমি কোনো গণ্ডগোল করতে চাই না। যদি প্রয়োজন পড়ে নির্বাচনে পরে করবো।












