কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত সেনাবাহিনী

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে ৬৬ পদাতিক ডিভিশনের কমান্ডো গ্রুপের এ মহড়া অনুষ্ঠিত হয়।

৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় মহড়া শেষে জানানো হয়, নির্বাচনকালীন যেকোনো ধরনের উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।

মহড়ায় হেলিকপ্টারে করে ১০ জনের প্যারা কমান্ডো গ্রুপ ক্রিকেট গার্ডেন মাঠে নামেন। নির্বাচনের দিন রংপুর বিভাগের প্রত্যন্ত এলাকার যেকোনো কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটলে তারা হেলি ড্রপ করে পরিস্থিতি মোকাবিলায় কিভাবে কাজ করবেন তা প্রদর্শন করা হয়

সেনাবাহিনীর এ মহড়া রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শতশত মানুষ পর্যবেক্ষণ করেন।