কুমিল্লামঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৩০ ভাগ মানুষ মার্কা নয় প্রার্থী দেখে ভোট দেবে : রুমিন ফারহানা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

জরিপের উদ্ধৃতি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এবারের নির্বাচনে ৩০ ভাগ মানুষ মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবেন। 

তিনি বলেন, ‘কেউ যদি মনে করে মার্কার (দলীয় প্রতীক) ওপর চড়ে নির্বাচনের তরি পার হবে, সেটা হওয়ার কোনো সুযোগ নেই।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্বপাড়ায় নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। 

জনসভায় উপস্থিতিদের উদ্দেশে তিনি বলেন, ‘যোগ্য অভিভাবক যদি এলাকার অভিভাবকত্ব না নেয়, তাহলে এলাকার উন্নয়ন, অগ্রগতি সম্ভব নয়।

তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যোগ্য, শিক্ষিত, সৎ, যার কাজে অভিজ্ঞতা আছে এই রকম প্রার্থীকে ভোটের মাধ্যমে বাছাই করবেন।’ 

তিনি আরো বলেন, ‘এইবার জরিপে বলছে ৩০ শতাংশ মানুষ মানে ১০০ জনের মধ্যে ৩০ জন মার্কা দেখবে না। তারা প্রার্থী খুঁজবে। প্রার্থী ঠিক আছে কি না।

প্রার্থী যোগ্য কি না, প্রার্থী শিক্ষিত কি না, প্রার্থী সাহসী কি না, প্রার্থী সৎ কি না, প্রার্থী এলাকার উন্নয়ন করবে কি না, প্রার্থীর অভিজ্ঞতা আছে কি না—এই সব কিছু বিবেচনা করে এই ৩০ শতাংশ মানুষ এ নির্বাচনে ভোট দেবে। সুতরাং কেউ যদি মনে করে মার্কার ওপর চড়ে নির্বাচনের তরি পার হবে, সেটা হওয়ার কোনো সুযোগ নেই। এবারের নির্বাচন যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন, সঠিক প্রার্থী বাছাইয়ের নির্বাচন। 

জনসভা মঞ্চে উঠেই রুমিন ফারহানা তাঁর প্রতীক হাঁস মার্কাকে নিয়ে স্লোগান ধরেন।

তিনি এলাকার বিভিন্ন দাবির প্রতি সমর্থন জানিয়ে ভোটে জিতলে উন্নয়ন কর্মকাণ্ড করার প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে তিনি ভোট গণনা পর্যন্ত কেন্দ্র পাহারার দাবি জানান।