কুমিল্লাবুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন ঘিরে ৫ হাজার নৌ সদস্য মোতায়েন : নৌবাহিনী প্রধান

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনী কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, ‘১৬টি সংসদীয় আসনের ২৫টি উপজেলায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন নৌপ্রধান।

 

এর আগে বিভাগীয় কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিংয়ে অংশ নেন তিনি।

নির্বাচন ঘিরে এখনও কিছু চ্যালেঞ্জ আছে, তবে সন্ত্রাসীদের প্রতি কঠোর থকবে নৌবাহিনী।

পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা ও প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।