কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হজ ও ওমরাহ সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালো সৌদি আরবের মন্ত্রণালয়

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

এক হাজার ৮০০ বিদেশি ওমরাহ হজ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

স্থানীয় সময় রোববার (১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট বিদেশি এজেন্সিগুলোর কার্যক্রম পরিচালনা ও সেবার মানে ঘাটতি থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এসব বিদেশি ট্রাভেল এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মান নিয়ে পর্যায়ক্রমিক মূল্যায়ন করা হয়েছে। মূল্যায়নে কর্মদক্ষতা ও সেবার মানে ঘাটতি থাকার বিষয়টি উঠে এসেছে। কার্যক্ষমতা উন্নত করতে তাদের ১০ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনুমোদিত মানদণ্ড মেনে চলা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ ত্রুটি সংশোধনের সুযোগ দিতে এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেয়া হয়েছে। বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলে চুক্তি আবারও কার্যকর করা হবে। এতে ভিসা এবং ইতিমধ্যেই বুকিং করা ওমরাহ যাত্রীদের ওপর কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয়। এর আগে পর্যায়ক্রমিক মূল্যায়নে ওমরাহ হজ পরিচালনাকারী অন্তত ৫ হাজার ৮০০ টির মধ্যে ১ হাজার ৮০০টি এজেন্সির কার্যক্ষমতা ও সেবার মান পর্যবেক্ষণে ঘাটতি ধরা পড়েছিল।