কুমিল্লারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘সেটা অনেক বড় প্রসঙ্গ’, বিচ্ছেদের সিদ্ধান্ত কেন প্রশ্নে তাহসান

প্রতিবেদক
Cumilla Press
জানুয়ারি ১১, ২০২৬ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

নতুন বছরের প্রথম সপ্তাহেই রোজা আহমেদের সঙ্গে তাহসান খানের বিবাহবার্ষিকীর এক বছর পূর্ণ হয়েছে। তবে সেই বিবাহবার্ষিকী ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা ভুয়া তথ্য নিয়ে বিব্রত বোধ করেন জনপ্রিয় এই গায়ক ও অভিনেতা। সেই বিভ্রান্তি দূর করতেই অবশেষে নিজের দাম্পত্য জীবন নিয়ে মুখ খুললেন তাহসান।

তিনি স্পষ্টভাবে জানান, “বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম।

সেই কারণেই বলতে হচ্ছে—আমরা এখন একসঙ্গে থাকছি না।”

তাহসানের কথায়, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তিনি ও রোজা আলাদা থাকছেন।

নিজের মানসিক অবস্থা নিয়েও খোলামেলা মন্তব্য করেন শিল্পী। তাহসান বলেন, “আমার মেন্টাল স্টেট খুব একটা ভালো না।

অনেক দিন ধরেই আমি ভালো নেই। কেন ভালো নেই, সেটা এখনই প্রকাশ্যে বলতে চাই না। সঠিক সময় এলে বলব।”

জন্মদিন ও বিবাহবার্ষিকী উদযাপন নিয়েও চলা জল্পনার অবসান ঘটিয়ে তাহসান জানান, সম্প্রতি তাঁদের অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

তাঁর কথায়, “আমি কোনও অ্যানিভার্সারি উদ্‌যাপন করিনি। আমরা কেউ কারও জন্মদিনে ছিলাম না। আমার জন্মদিনেও সে ছিল না। আপাতত আর কিছু বলতে চাই না।”

বিচ্ছেদের সিদ্ধান্ত প্রসঙ্গে তাহসান বলেন, “আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য।

সেটা অনেক বড় প্রসঙ্গ। এখনই বিস্তারিত বলতে চাই না। সব কিছু চূড়ান্ত হলে আমি নিজেই জানাব।”

উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাহসান খান।