কুমিল্লাবৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৯, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের বাইরে আছেন দেশের ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পেলেও ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে আগের মতোই কদর রয়েছে সাকিবের। বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র‍্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় এখন খেলছেন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে। একই টুর্নামেন্টে খেলে দেশে ফিরেছেন তাসকিন আহমেদও।

আইএল টি-টোয়েন্টিতে সাকিব খেলছেন এমআই এমিরেটসের হয়ে, আর তাসকিন শারজাহ ওয়ারিয়র্জের জার্সিতে খেলে দেশে ফিরে বিপিএলে যোগ দিয়েছেন। প্রতিপক্ষ দলে খেললেও সাকিব-তাসকিনের মধ্যে কুশল বিনময় এবং কথোপকথন হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আজ (২৯ ডিসেম্বর) বিপিএলের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে সেই বিষয়ে কথা বলেছেন তিনি।

সাকিবের সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে তাসকিন বলেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে টি-টেনে ২ দিন, আইএল টি-টোয়েন্টিতে ২ দিন দেখা হয়েছিল। যতটুকু দেখা হয়েছে মাঠেই, ভালো লেগেছে অনেকদিন পর কথা হয়েছে। সাকিব ভাইয়েরা আবু ধাবিতে ছিলেন, আমরা দুবাইতে ছিলাম। মাঠের বাইরে দেখা হয়নি। যতটুকু দেখা হয়েছে মাঠেই, ভালো লেগেছে অনেকদিন পর কথা হয়েছে।’