আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই ভবনে তার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতেই ডা. শফিকুর রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা সবসময় জনগণের ভোটাধিকারকে সম্মান করি। এই নির্বাচনে জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অংশগ্রহণ করা আমাদের দায়বদ্ধতা।’ একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।












