কুমিল্লাশুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে ওই নারীর বিবস্ত্র ভিডিও করেন ছাত্রলীগের সভাপতি সুমন

প্রতিবেদক
Cumilla Press
জুন ২৯, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:


কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করার মূল হোতা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমন। এ ঘটনায় মূল আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান এ তথ্য নিশ্চিত করেন।

এই ঘটনায় গত শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে রবিবার ভোর ৫টায় ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্য চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে। তারা হলেন হান্নান মিয়ার ছেলে মোহাম্মদ আলী সুমন, জাফর আলীর ছেলে রমজান আলী, তালেব হোসেনের ছেলে মো. অনিক ও মো. আরিফ। তাদের সবার বাড়ি মুরাদনগর উপজেলায় বাহেরচর গ্রামে।