কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জনগণের স্বার্থেই নির্বাচন চায় বিএনপি: এ্যানি

প্রতিবেদক
Cumilla Press
মে ২৯, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে যদি একটি প্রকৃত নির্বাচিত সরকার থাকত, তাহলে এই দায় এড়াতে পারত না। কেবল জনগণের স্বার্থেই নির্বাচন চায় তার দল। কেন চায়, কী কারণে চায়- তা জনগণের বুঝে নেওয়া উচিত।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ আহতকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে চোখ হারানো চার বিষপানকারী আহতের খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপির এই নেতা।

এ সময় এ্যানি জানান, জুলাই আহতদের তাচ্ছিল্য করছে এই সরকার। এই সরকার জুলাই আহতদের পাশে না থাকলেও বিএনপি সবসময় পাশে থাকবে।এই দায়ভার সরকারেরই ছিল। অথচ সরকার অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বিষয়টি এড়িয়ে গেছে। আমাদের প্রত্যাশা ছিল, সরকার একটি বিশেষ সেল গঠন করে সর্বোচ্চ সহায়তা দেবে।

এ সময় গত বুধবার ঢাকা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই আহতদের সঙ্গে হাসপাতাল কর্মচারীদের সংঘর্ষের সুষ্ঠু তদন্তের দাবিও জানান এই বিএনপি নেতা।