কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় কোটি টাকার অধিক মূল্যের অবৈধ ভারতীয় চিংড়ি মাছের রেনু আটক

প্রতিবেদক
Cumilla Press
মে ২৮, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!


স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে কোটি টাকার অধিক মূল্যের ট্রাক ভর্তি ভারতীয় অবৈধ চিংড়ি মাছের রেনু আটক করেছে বিজিবি ১০। এই সময় চিংড়ির রেনু বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।

বুধবার (২৮ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর তথ্য নিশ্চিত করেন কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি আওতাধীন আদর্শ সদর উপজেলার কটক বাজার পোস্ট এর একটি দল মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এই সময় ভারত থেকে অবৈধভাবে ট্রাকে করে নিয়ে আসা ৫১ টি ড্রামভর্তি ১ কোটি ২০ হাজার টাকার ভারতীয় চিংড়ি মাছের রেনু আটক করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা বাংলাদেশের অভ্যন্তরের চাঁনপুর এলাকায় চিংড়ির রেনু ভর্তি ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

বিজিবি আরো জানান, আটককৃত চিংড়ির রেনু সহ জব্দকৃত ট্রাকটি কুমিল্লা কাস্টম হাউসে জমা করা হবে।