কুমিল্লাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলা নওরোজ উপলক্ষে কুবিতে বর্ষবরণ শোভাযাত্রা

প্রতিবেদক
Cumilla Press
এপ্রিল ১৩, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

আকাশ আল মামুন, কুবি:

পহেলা বৈশাখ বাংলা নওরোজকে বরণ করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের উদ্যোগে থাকছে বর্ষবরণ শোভাযাত্রাসহ নানা আয়োজন।

রবিবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সকাল সাড়ে নয় টায় প্রশাসনিক ভবনের সামনে বর্ষবরণ শোভাযাত্রা উদ্বোধন করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।

সামগ্রিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ আধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, নববর্ষ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় থেকে এবার আনন্দ শোভাযাত্রা, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভাগগুলোকে নিয়ে বৈশাখী মেলারও আয়োজন করা হয়েছে। যেখানে প্রতিটা বিভাগ এবং শিক্ষার্থীদের জন্য স্টল বরাদ্দ দেয়া হয়েছে। সবমিলিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নিতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।

উল্লেখ্য, নববর্ষ উদযাপনের দিনব্যাপি কর্মসূচিতে থাকছে বর্ষবরণ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলা।