কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবির বিজয় ২৪ হলে ঈদে বিশেষ ভোজের আয়োজন

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ২৯, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে আসন্ন ঈদুল ফিতরের দিনে হল কর্তৃপক্ষের উদ্যোগে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঈদের দিন সকাল ও দুপুরে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। যারা হলে অবস্থান করবেন, তাদের তালিকা প্রস্তুতের জন্য আগামী ২৯ মার্চ, ২০২৫ (শনিবার) রাত ৯টার মধ্যে হল গেইটের (নতুন অংশ) সংরক্ষিত খাতায় নাম লিপিবদ্ধ করার অনুরোধ করা হয়েছে।”

এ বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান বলেন, “আমি অনেক আগেই ব্যাপারটি নিয়ে ভাবছিলাম। মূল কারণ হচ্ছে, অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, তারা বাড়ি যেতে পারছেন না। অনেককেই ভাড়া দিয়ে সাহায্য করেছি। অনেকে হলে অবস্থান করছেন, এ ক্ষেত্রে আমি হলের প্রভোস্ট হিসেবে কিছু দায়িত্ব পালন করি, যেহেতু আমি তাদের গার্ডিয়ান। সেজন্য আমি ঈদের দিন সকালে এবং বিকেলে খাবারের আয়োজন করেছি।”

তিনি আরো বলেন, “আমরা সাধারণত ঈদের দিন ভালো খাবার খেয়ে থাকি, তবে তারা হয়তো বা সে সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। সে কারণে আমি একটু পরিকল্পনা করেছি খাবারের আয়োজন করার, যাতে তারা বাড়ি যাওয়ার অভাব কিছুটা হলেও পূরণ করতে পারে।”