কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্তন ক্যানসারেও রোজা রাখছেন হিনা খান

প্রতিবেদক
Cumilla Press
মার্চ ৪, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারের মতো মরণব্যাধি রোগেও তিনি মোটেও ভেঙে পড়েননি। তিনি নিয়মিত রোজা রাখছেন এবং সোশ্যাল মিডিয়ায় তার রোজার মুহূর্তগুলো শেয়ার করেছেন।

ইফতারের একটি ছবি শেয়ার করে হিনা খান লিখেছেন, ‘রমজান মুবারক। আমি কেমন দেখাচ্ছি? প্রথম দিনের সেহরি থেকে ইফতারের যাত্রা। আলহামদুলিল্লাহ। সবাই আমাকে তাদের দোয়ায় স্মরণ করুন।’

ছবিতে দেখা যায়, হিনা খান হালকা সবুজ রঙের সালোয়ার কামিজ পরিহিত অবস্থায় নিজের হাতে ফুল দিয়ে ঘর সাজাচ্ছেন। তার টেবিলে নানা রকমের সুস্বাদু খাবার সাজানো রয়েছে।

অভিনেত্রী হিনা খান তার মায়ের সঙ্গে ইফতার করার ছবি শেয়ার করেছেন, যা দেখে তার অনুরাগীরা তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।