কুমিল্লারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাম্পিং করতে গিয়ে খাদে পড়লেন নোরা

প্রতিবেদক
Cumilla Press
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ঘুরতে গিয়ে দাবানলের কবলে পড়েছিলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সে সময় কোনো রকমে প্রাণে বেঁচে ফিরেছিলেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি গুজব— নোরা ফাতেহি নাকি মারা গেছেন।

খবরটি ছড়িয়েছে যে, বাঞ্জি জাম্পিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন নোরা। বলা হয়, অবতরণের সময় তিনি পাহাড়ের খাদে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হওয়ায়, বিষয়টি নিয়ে এবার স্পষ্ট করে কথা বলতে বাধ্য হয়েছেন নোরা ফাতেহির টিম।

ঘটনার সূত্রপাত হয় ইনস্টাগ্রামের একটি পেজ থেকে প্রকাশিত একটি ছোট ভিডিওর মাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, পাহাড়ের মাঝে খাদে এক নারী আটকে আছেন। ভিডিওটি অনেক দূর থেকে ধারণ করা হওয়ায় নারীর চেহারা স্পষ্ট দেখা যায়নি। তবে ভিডিওর ক্যাপশনে লেখা ছিল— বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

নোরা ফাতেহির টিম এই খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে। তারা নিশ্চিত করেছেন যে, নোরা সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি নিরাপদে রয়েছেন।

জন্মসূত্রে নোরা ফাতেহি কানাডার নাগরিক। তবে নাচের জন্য ভারতে তিনি অত্যন্ত জনপ্রিয়। সম্প্রতি বলিউডে তার ১০ বছর পূর্ণ হয়েছে। বলিউডের একাধিক সিনেমায় তার নাচ দর্শকদের মুগ্ধ করেছে। এছাড়াও, ভারতে বেশ কয়েকটি নাচের রিয়্যালিটি শো’তে তিনি বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।