ডেস্ক রিপোর্ট:
স্পাইডারম্যান হিসেবে পরিচিত হলিউডের টম হল্যান্ড ও মার্কিন অভিনেত্রী ও নৃত্যশিল্পী জেনডেয়া মারি স্টোর্মার কোলম্যান, যিনি জেনডেয়া নামে পরিচিত, এখন বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
সম্প্রতি তারা নিজেদের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন করেছেন।
ক্রিসমাসের সময়ে আমেরিকায় পরিবারের সাথে সময় কাটানোর পর, টম তার মনের কথা জেনডেয়াকে জানান। এরপরেই তারা বাগদান করেছেন বলে জানা যাচ্ছে।
যদিও এই সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি টম ও জেনডেয়া, তবে রোববারের ৮২তম গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে জেনডেয়ার আঙুলে দেখা যায় একটি ঝলমল হিরের আংটি, যা তাদের বাগদানের ইঙ্গিত দেয়।
২০১৬ সালে “স্পাইডারম্যান” ছবির সেটে প্রথম একে অপরকে দেখা হয় টম ও জেনডেয়ার। চার বছর পর, একটি অনুষ্ঠানে তাদের প্রকাশ্যে চুম্বন করা দৃশ্য প্রকাশিত হয়। এরপর থেকেই তাদের বিয়ে ও বাগদান নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। উল্লেখযোগ্য যে, ক্রিস্টোফার নোলানের আগামী ছবি ‘ওডিসি’-তে একসাথে দেখা যাবে টম হল্যান্ড এবং জেনডেয়াকে।












