কুমিল্লাসোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কার প্রেমে পড়েছেন ইধিকা?

প্রতিবেদক
Cumilla Press
ডিসেম্বর ২৯, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে সবার নজর কেড়েছিলেন পশ্চিমবঙ্গের ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। এরপর আর পিছনে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় কাজ করে চলেছেন তিনি।

ঢালিউডের পর টালিগঞ্জেও সুপারহিট হয়েছেন ইধিকা। দেবের সঙ্গে জুটি বেঁধে ‘খাদান’ সিনেমাটি ব্লকবাস্টার হয়েছে।

ইধিকার পথচলা শুরু হয়েছিল ছোট পর্দা থেকে। এরপর শাকিবের ‘প্রিয়তমা’ এবং সবশেষ দেবের ‘কিশোরী’ সিনেমা দিয়ে দুই ইন্ডাস্ট্রিতেই জনপ্রিয়তা অর্জন করেছেন। তার এই জনপ্রিয়তার কারণেই ভক্তদের মাঝে তাকে নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা একটি প্রতিবেদনে জানিয়েছে, টালিগঞ্জের খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে ইধিকা বেশি সময় কাটাচ্ছেন। সম্প্রতি তারা হিমাচলের ছিটকুলে বেড়াতে গিয়েছিলেন। তবে তারা একা ছিলেন না, তাদের সঙ্গে ছিলেন কয়েকজন বন্ধু-বান্ধবও।

তাদের পাহাড়ের ওপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখে অনলাইনে গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ইধিকা কি তথাগত ঘোষের সঙ্গে প্রেম করছেন?

এর আগে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছিল। এবার ইধিকার নাম জড়ালো তার সঙ্গে। তবে ইধিকা এখনও পর্যন্ত তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি।