কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নতুন প্রেমিককে যা শর্ত দিলেন অনন্যা পান্ডে

প্রতিবেদক
Cumilla Press
নভেম্বর ২৮, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে ও অভিনেতা আদিত্য রায় কাপুরের সম্পর্ক ভেঙে গেছে। চলতি বছরের শুরুতে তাদের বিচ্ছেদ ঘটে। এ ঘটনায় বেশ ভেঙে পড়েন অনন্যা। প্রায়ই বিষণ্ণ হয়ে থাকতেন এবং কান্নাকাটি করতেন। অনন্যার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এটি প্রথমবার নয়; ক্যারিয়ারের শুরুতে অভিনেতা ঈশান খাট্টারের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি, কিন্তু সেবারও সম্পর্ক টিকেনি।

সূত্র আরও জানিয়েছে, প্রতিবারই সম্পর্কের জন্য নিজের পছন্দ ও চাওয়ার সঙ্গে আপস করেছেন অনন্যা। তবে এবার তিনি বদলে গেছেন। শোনা যাচ্ছে, সাবেক সুপার মডেল এবং বর্তমানে আম্বানি পরিবারের কর্মচারী ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তুলেছেন অনন্যা। তবে আগের মতো আর আপস করতে রাজি নন তিনি। এবার নিজের শর্তে সম্পর্ক টিকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।

গত সম্পর্কগুলোর প্রসঙ্গে অনন্যা বলেন, “প্রতিবারই ভালোবাসার মানুষের মন মতো হওয়ার চেষ্টা করেছি। তাদের পছন্দের খাবার খেয়েছি, তাদের চাহিদা মেনে চলেছি, এমনকি নিজের পছন্দ-অপছন্দও বদলেছি। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক টেকেনি।”

তিনি আরও বলেন, “মানুষকে হয়তো কিছুটা বদলাতে হয়। আমিও নিজেকে অনেকটা বদলেছি। এতে কোনো ক্ষতি হয়নি বলছি না, কিন্তু এখন বুঝেছি, সম্পর্ক মানে শুধুই আপস করা নয়। এবার থেকে আমি যেমন, আমাকে তেমনভাবেই গ্রহণ করতে হবে।”

বয়সের সঙ্গে সঙ্গে প্রেমের সংজ্ঞাও বদলেছে অনন্যার। তার কথায়, “আমার একটাই চাহিদা, এমন একজন মানুষ চাই, যে আমার কথা শুনবে। আমার ছোটখাটো বিষয়গুলো মনে রাখবে। আমার সমস্যার সমাধান করার প্রয়োজন নেই, শুধু মনোযোগ দিয়ে শুনলেই হবে।”