কুমিল্লামঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে তরুণীর মৃত্যু

প্রতিবেদক
Cumilla Press
অক্টোবর ৩১, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!


ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর বেগমগঞ্জে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে স্মৃতি আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্মৃতি একই ইউনিয়নের গাজীর বাড়ির কামাল হোসেনের মেয়ে। তিনি শ্রবণ ও শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, স্মৃতির বাবা একজন প্রবাসী। তিনি একটি একচালার ঘরে একা বসবাস করতেন, আর পার্শ্ববর্তী ঘরে থাকতেন তার সৎমা আফরোজা বেগম। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফজরের নামাজে যাওয়ার পথে দেখতে পান একটি ঘরে আগুন জ্বলছে। দ্রুত তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘরটি সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। এ সময় ঘরে থাকা স্মৃতি ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এখনো অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। নিহত তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।