ডেস্ক রিপোর্ট:
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনিকে নতুন করে বাড্ডা থানার দুটি পৃথক মামলা এবং কাফরুল থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে, কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায়ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেফতার দেখানো হয়েছিল।
এছাড়াও, যাত্রাবাড়ি থানার মামলায় ডিবির সাবেক ডিসি মশিউরকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ডিবির সাবেক ডিসি মশিউরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।












