কুমিল্লাশুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুবি আইন অনুষদের নতুন ডিন 

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

 

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন অনুষদের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রেজিস্টার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানা যায়।

অফিস আদেশে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদভুক্ত ‘আইন’ বিভাগে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার শিক্ষক নিয়োজিত না থাকায় এবং ডিন পদ শূন্য থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধন আইন- ২০১৩ এর ধারা ২২ (৬) অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মো: হায়দার আলী ‘আইন অনুষদে’র ডিনের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর থেকে আইন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এএফএম আবদুল মঈন।