কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণ ও শিক্ষা কমিশন গঠনের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

 

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি পেশ করেছে উপজেলার বেসরকারি মাধ্যমিক ও মাদরাসা শিক্ষকরা।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা বেসরকারি মাধ্যমিক স্কুল ও মাদরাসা শিক্ষা পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শিক্ষকরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সিফাত উদ্দিন এর কাছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন।

মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, কাজিয়াতল মাদ্রাসার সুপার মোস্তাফিজুর রহমান, মোচাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, বাবুটিপাড়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান, মাদ্রাসার সুপার ও শিক্ষক-শিক্ষিকা।