কুমিল্লাবুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বব্যাংক সহায়তা করবে বাংলাদেশকে: অর্থ উপদেষ্টা

প্রতিবেদক
Cumilla Press
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাতে সংস্কারে সহায়তা দেবে বিশ্বব্যাংক, জানালেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের চলমান বিশ্বব্যাংকের বিভিন্ন প্রকল্প নিয়ে দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে আলোচনা হয়েছে। আর্থিক খাতের সংস্কার, বাজেট সহায়তা, জ্বালানি খাতে সহযোগিতা, সার আমদানি, খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এবং বন্যার পরবর্তী সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পক্ষ থেকে যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে, বিশ্বব্যাংক সেগুলোতে অত্যন্ত ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তারা সংস্কার উদ্যোগে সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছে।